Sher-e-Bangla Agricultural University

Sher-E-Bangla Nagar, Dhaka

  • +880244814020
  • +880244814003
  • info@sau.edu.bd

Notice Details

2023-02-26
প্রথম সেমিস্টারের ফর্ম ফিল-আপ সংক্রান্ত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এমএস, এমবিএ ও পিএইচডি প্রোগ্রাম সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানগণ ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জানুয়ারী-জুন/২০২২ সেমিস্টারের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফরম পুরণের তারিখ আগামী ২৭/০২/২০২৩ থেকে ০১/০৩/২০২৩ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। উক্ত সময়ে জানুয়ারী-জুন/ ২০২২ সেমিস্টারের (১ম সেমিস্টার) শিক্ষার্থীরা অটোমেশন সফটওয়্যারের (www.saupgs.com) মাধ্যমে এবং জানুয়ারী-জুন/ ২০২২ সেমিস্টার ব্যতীত অন্য সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিভাগ হতে ফরম সংগ্রহপূর্বক ফরম পূরণকরতঃ সংশ্লিষ্ট বিভাগসমূহে জমা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো। উল্লেখ্য যে, পরীক্ষার জন্য বিভাগ কর্তৃক যোগ্য (৭০% হাজিরার বিষয়টি বিবেচনাসহ) শিক্ষার্থীদের তালিকার হার্ডকপি ও সফটকপি অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে আগামী ০২/০৩/২০২৩ তারিখের মধ্যে ডীন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।


প্রফেসর ড. অলোক কুমার পাল 

ডীন,

পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ,

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।



Download